রসূল সা. বলেছেন, আমি আমার উম্মতের জন্য যে বিষয়টিকে সবচেয়ে বেশি ভয় করি, তা হলো লুকানো শিরক। সাহাবায়ে কেরাম বললেন, লুকানো শিরক কী হে আল্লাহর রসূল? রসূল সা. বললেন, লুকানো শিরক হলো, রিয়া বা লৌকিকতা। লৌকিকতা গোপন ক্যানসারের মতো, ধ্বংসাত্মক ব্যাধির মতো ভেতরে ভেতরে আমাদের ধ্বংস করে দেয়, নেক আমল নষ্ট করে আমাদের নিঃস্ব বানিয়ে দেয়। ফেসবুকসহ অন্যান্য স্যোশাল মিডিয়া আমাদের মধ্যে লৌকিকতার প্রবণতা বাড়িয়ে দিয়েছে। আমরা এখন নিজের যে কোনো ভালো কাজই প্রদর্শন করার চেষ্টা করি। ওমরা, হজ, দান-সদকা এমন কি নামায পড়তে গিয়েও সেলফি তুলে শেয়ার করে কিছু মানুষ। এভাবে সব আমলই হয়ে যায় মানুষের জন্য, শুধু আল্লাহর জন্য কিছুই থাকে না।
Daily 1x
Daily 1x
Daily 1x
Daily 1x
Daily 1x
Daily 1x

Looking forward to your feedback