সালেহ আ. কুরআনে বর্ণিত ২৫ নবীর একজন যাকে আল্লাহ সামুদ গোত্রের কাছে পাঠিয়েছিলেন। সামুদ গোত্র ও সালেহ আ. আরবী ভাষাভাষী ছিলেন। তাদের বসবাস ছিলো বর্তমান সৌদি আরবের উত্তরে হিজর এলাকায়। সালেহ আ. সব নবীর মতোই তার জাতিকে তাওহীদের দাওয়াত দেন। সামুদ জাতির লোকেরা তার দাওয়াত প্রত্যাখ্যান করে, তাকে জাদুগ্রস্ত ও পাগল আখ্যায়িত করে। তারা বলে, পারলে এমন কোনো অলৌকিক নিদর্শন নিয়ে এসো যা দেখে আমরা বিশ্বাস করতে পারি তুমি সত্যিই আল্লাহর রাসূল। এ রকম কিছু নিয়ে আসতে পারলে আমরা আল্লাহর ওপর ঈমান আনবো। সালেহ আ. দোয়া করলে আল্লাহ নিদর্শন হিসেবে অলৌকিক একটি উট পাঠান। তবুও সামুদ জাতির বেশিরভাগ মানুষ কুফরীর ওপর থেকে যায়। শুধু তাই নয়, তারা আল্লাহর নিদর্শন উটটিকে হত্যা করে বসে এবং সালেহ আ. ও তার পরিবারকে হত্যা করার চক্রান্ত করে। তখন আল্লাহ সালেহ আ.-কে নির্দেশ দেন মুমিনদের নিয়ে ওই এলাকা ছেড়ে চলে যেতে। এরপর সামুদ গোত্রের ওপর আল্লাহর আযাব নেমে আসে। প্রচণ্ড ভূমিকম্প ও বিকট শব্দে তারা সবাই মারা পড়ে।
Daily 1x
Daily 1x
Weekly 2x

Looking forward to your feedback